1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Title :
শরীরের ভাঁজে জমে থাকা ঘামের নীরব উষ্ণতা যেন এক অদ্ভুত আকাঙ্ক্ষার ভাষা! বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নবনির্বাচিত সহ সভাপতি আহমেদ শাকিল দেশজুড়ে অনলাইন জুয়া ও মাদকের ভয়াবহ তাণ্ডব! বনাঢ্য আয়োজনে বরগুনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস–২০২৬ পালিত শিক্ষিত বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে চলছে আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত আসামের চা বাগান শ্রমিকরা জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি

শেখ হাসিনার জন্মদিন বিশেষ ভাবে পালন করলেন মনোনয়ন প্রত্যাশী হাসিব আলম তালুকদার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩২ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন বিশেষ ভাবে পালন করলেন তরুণ প্রজন্মের অহংকার, সমাজ সেবক, বিশিষ্ট শিল্পপতি হাসিব আলম তালুকদার।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দরিয়াবাদ সালেহিয়া হাফেজি মাদরাসায় প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উপলক্ষে ৭৭ বার পবিত্র কুরআন শরীফ খতম দেয়া সহ কাছিপাড়া, কালিশুরী ও নওমালা ইউনিয়নের ৩টি মাদরাসায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৭৭টি পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। এবং যোহর নামাজবাদ দোয়া মাহফিলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তোবারক বিতরণ করা হয়।

পরবর্তীতে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে জন্মদিন উদযাপন করেন দলীয় নেতা কর্মীরা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কাজের লিফলেট বিতরণের মধ্যদিয়ে সারাদিন ব্যাপি কর্মসূচি শেষ করা হয়।

হাসিব আলম তালুকদার, বীরউত্তম স্বাধীনতা পদকপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) সামসুল আলম তালুকদার এর পুত্র। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য পটুয়াখালী- ২ আসন বাউফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী। এব্যাপারে তিনি উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved