1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

শেখ হাসিনা যে মানবতার মা, তা খালেদা জিয়াকে বিদেশে পাঠালে আরও প্রমাণিত হবে– আঃ মোতালেব হাওলাদার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১২২১ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

শেখ হাসিনা যে মানবতার মা, তা খালেদা জিয়াকে বিদেশে পাঠালে সেটা আরও একবার প্রমাণিত হবে বলে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা মানবতার মা, তিনি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বাসায় থাকার সুযোগ দিয়েছেন। এটা সারা বিশ্বে এক দৃষ্টান্ত। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ফেসবুক আইডি দিয়ে তিনি ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হউক।’ এবং পোস্টের নিচে তিনি আরও লিখেন যে ‘ মন্তব্য না করার জন্য অনুরোধ করছি’ লিখে পোস্ট করেন যা খুব দ্রুত ভাইরাল হয়ে পড়ে। যে পোস্ট দেখে বিএনপির অসংখ্য পদধারী নেতা ও সমর্থকেরা তাকে ধন্যবাদ জানিয়ে তার প্রশংসা করেন।

কিন্তু এদিকে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এমন দাবি জানিয়ে তিনি একটি পোস্ট দেন। পোস্ট দেওয়ার কারনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মীরা ওই পোস্টের নিন্দা জানিয়ে আবদুল মোতালেব হাওলাদারকে সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট করেন এবং প্রকাশ্যে মন্তব্য তুলে ধরেন।

এবিষয়ে আব্দুল মোতালেব হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমি আমার রাজনৈতিক কারণে লিখেছি, এখানে দোষের কিছু দেখছি না।

এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ফারুক বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যা ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার সঙ্গে বিএনপি ও জিয়া পরিবার সরাসরি জড়িত। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থেকে তিনি বিএনপি নেত্রীর জন্য যে মায়াকান্না ও আইন পরিবর্তন করে বিদেশে চিকিৎসার দাবি জানিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক। যা সংগঠন বিরোধী বক্তব্যের শামিল। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান এবিষয়ে বলেন, এটি তার ব্যক্তিগত মন্তব্য। এর দায় আওয়ামী লীগ নেবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved