1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Title :
পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য!

ইলোরা আন্তর্জাতিক সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণিজন সম্মাননা প্রদান-২০২৩।

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১২৫০ Time View

মোঃ আবেদ আহমেদ- বিশেষ প্রতিনিধি।

“সাহিত্য হোক আলোকিত মানুষ গড়ার হাতিয়ার” এই প্রতিপাদ্য কে হৃদয়ে ধারণ করে ইলোরা আন্তর্জাতিক সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্টান সম্পন্ন।
৬ অক্টোবর শুক্রবার বিকাল ৩টা থেকে সাভার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হলো সাহিত্যানুষ্ঠান।
উক্ত অনুষ্টানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক ড. সেলিনা হোসেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি, প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদকপ্রাপ্ত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, বিশিষ্টবশিক্ষাবিদ প্রিন্সিপ্যাল মোহাম্মাদ আলী মানিক, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, নতুন তারার সাইফুল মিনা,সাংবাদিক আবু আসলাম বাবু,
বিশেষ বক্তা হিসেবে ছিলেন বিশ্বব্যাপী রাইটার্স এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ শামসুল হক বাবু এবং আমন্ত্রিত অন্যান্য কবি, সাহিত্যিক, গবেষক, ছড়াকার, আবৃত্তিকার এবং এতদ্বিষয়ক সমজদারগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি ইলোরা খাতুন সোমা।
বিশেষভাবে আমন্ত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংক সাহিত্যকর্মীদের সংগঠন “অধিকোষ” ম্যানেজিং কমিটির সর্বজনাব ফরিদা বেগম, নাজমুল হক, হাসিনা মমতাজ, লায়ন মোঃ আবুল হাশেম এবং মোঃ সাইরুল ইসলাম অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

উপস্থিত প্রকাশক, লেখক, সাহিত্যিক, ছড়াকার, আবৃত্তিকার ও বক্তাগণের প্রাণবন্ত আলোচনার পর গুণিজনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদানের মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে এই সাহিত্যানুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved