1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

দুই দিনের ব্যক্তিগত সফরে টুংগীপাড়া যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩৫৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মঙ্গলবার (১০
অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় ইতোমধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি।

আগামীকাল ১০ অক্টোবর ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করতে ঢাকার মাওয়া থেকে রেলযোগে ফরিদপুরের ভাঙ্গায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে তিনি জনসভায় অংশ নেবেন। এরপর একই দিন ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী।

সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তিনি।
১০ অক্টোবর রাত্রীযাপনের পর ১১ অক্টোবর সকালে গোপালগঞ্জ, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার নেতাকর্মীদের নিয়ে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী।

এ বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা দিকনির্দেশনা দিতে পারেন বলে জানিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের নেতারা।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, মঙ্গলবার ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় আসবেন। তার এই সফরকে ঘিরে নেতার্মীসহ সাধারণ মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। আমরা মনে করছি, এই সফরের মধ্য দিয়ে আগামী নির্বাচনের দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের বলেন, দুই দিনের সফরে নিজ জন্মভূমি টুঙ্গিপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ অক্টোবর টুঙ্গিপাড়ায় এসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। ১১ অক্টোবর গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করতে পারেন প্রধানমন্ত্রী।

টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রীর দুই দিনের এ সফর নির্বিঘ্নে শেষ করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স ও বাসবভন পরিষ্কার-পরিচ্ছন্ন এবং শোভাবর্ধন করা হয়ছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved