1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Title :
ঝালকাঠিতে সবার একটাই প্রশ্ন,আওয়ামী নেতা ও আমির হোসেন আমু’র ডোনার জর্দা মনু গ্রেফতার হচ্ছে না কেন? তিনি কখনো টিভি উপস্থাপক,কখনো আইনজীবি,কখনো.! নারী প্রেজেন্টারকে প্রেম/বিয়ের ফাঁদে ফেলতে টেলিভিশন মালিকের কঠোরতা! সদরপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড মাতৃভাষা রক্ষার দাবিতে আসামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এআইডিএসও-র পথনাটক বরগুনায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৭ জন প্রাথমিকভাবে মনোনীত বাউফলে মসজিদ নির্মাণে বাধা সহ বিভিন্ন হয়রানির অভিযোগ বাউফলের পর এবার পটুয়াখালীতে প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬ বরগুনায় ১২০ টাকায় কনস্টেবলে চাকরী ১৭ জনের আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন থামিয়ে গণডাকাতি

কপিলমুনিতে বেড়াতে এসে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৫৩৭ Time View

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

খুলনার পাইকগাছার কপিলমুনিতে মামার বিয়েতে বেড়াতে এসে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শামীম ইসলাম(০৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার কপিলমুনির ভৈরবঘাটায় ঘটনাটি ঘটেছে।শিশু শামীম পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মোঃ ইসলামের পুত্র।ঘটনার পর স্থানীয়রা ইজিবাইকটি জব্দ করলেও চালক প্রতাপকাটির কুদ্দুসকে পালিয়ে যেতে সহায়তা করে।নিহত শিশু শামীমের নানা সোহরাব গাজী জানান,শিশু সামিম তার মামার বিয়েতে তাদের বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ইজিবাই তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়লে ইজিবাইকের চাকা শিশু সামিমের মাথার উপর দিয়ে চলে যায়।
তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কপিলমুনি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সামিমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার জানান,খবর পেয়ে তিনিসহ স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সর্বশেষ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved