1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Title :
রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে

ফুলছড়িতে ফারজানা রাব্বি বুবলীর নেতৃত্বে আ. লীগের সদস্য সংগ্রহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৪৩২ Time View

মো:সৈকত জামান(প্রিন্স),ফুলছড়ি-গাইবান্ধা:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার মনোনয়ন প্রত্যাশী ফারজানা রাব্বী বুবলী।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজদার রহমান। সাধারণ সম্পাদক আলমগীর শেখের সঞ্চালনায় বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জাতীয় সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ফারজানা রাব্বী বুবলী প্রমুখ।

আলোচনা সভায় বুবলী বলেন, প্রয়াত ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলে রাব্বী মিয়া’র সময়কালে ফুলছড়ি-সাঘাটা উপজেলার রাস্তা ঘাট থেকে শুরু করে সর্বস্তরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এখনো সাঘাটা-ফুলছড়ি উপজেলার মানুষের অন্তরে আমার বাবা স্বরণীয় হয়ে আছেন।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস আগামি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিবেন। এসময় শতাধিক মানুষের সামনে নৌকায় ভোট চান ফাররজানা রাব্বী বুবলী। পরে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved