1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী আহত বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক গাজীপুরে ছদ্ম চিকিৎসকের কার্যক্রম বন্ধে অভিযান, রোগী সুরক্ষায় প্রশাসনের সতর্কতা কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রিয় মানুষটাকে সুখ দেওয়া বাধ্যবাধকতা না, এটি গভীর বোঝাপড়া ও নীরব দায়িত্ববোধ স্বামীর কবরের পাশে আশ্রয়—অসহায় সোনিয়া বেগমের হৃদয়বিদারক জীবনসংগ্রাম! বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ!

গোলাম দস্তগীর গাজীকে মাঠ গোছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩৬৯ Time View

মো: রাসেল মোল্লা,স্টাফ রিপোর্টার

রূপগঞ্জের জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে আসার পরিবেশ তৈরী করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে মাঠ গোছানোর নির্দেশ নিয়েছেন।
শুক্রবার (৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও মন্ত্রীর বিশেষ সহকারী এমদাদুল হক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে পরপর তিনবার রূপগঞ্জ আসন থেকে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে আওয়ামীলীগের মনোনয়ন দেন। এরপর থেকে রূপগঞ্জের উন্নয়নে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বদলে গেছে রূপগঞ্জ। চতুর্থবার দলীয় মনোনয়নের অপেক্ষায় তিনি। এছাড়া ৪ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার সকালে প্রস্তুতি সভা করেছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠন। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি।
সভায় বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বিএনপির বিরুদ্ধে আমরা লড়তে জানি। ২০০৬ সালে বিএনপিকে আমরা পরাজিত করে মাঠে আমাদের দখলে নিয়ে এসেছি। আমরা মাঠ ছেড়ে কোথাও যাইনি। ৪ নভেম্বর ঢাকায় সমাবেশ সফল করার জন্য রূপগঞ্জ থেকে ১০ হাজার নারীসহ ৩৫ হাজার লোক নিয়ে যাবো। আমরা কোন মিথ্যা কথা বলি না, যা বলি সেইটা করি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনে কঠিন সময় আসছে। এই অগ্নিপরীক্ষায় আমাদেরকে পাস করতে হবে। কেউ এক পা পিছু হবেন না। পরে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন গোলাম দস্তগীর গাজীসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved