1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
পাইকগাছায় বৃদ্ধ সাকাত দম্পতির মানবেতর জীবন যাপন যেনো ভাঙ্গা ঘরে অনিশ্চিত ভবিষ্যৎ বাউফলে খালে হাত রশি দিয়ে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার, সঙ্গে ইট বাঁধা বস্তা! বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ডিবির নাম ভাঙিয়ে গাইবান্ধায় জঘন্য চাঁদাবাজি: ভুয়া পুলিশ সেজে ঘরে ঘরে হানা, অপরাধীদের রুখতে পুলিশের কঠোর হুঁশিয়ারি দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ, আটক ট্রেন নিরাপদ সড়ক চাই এর সংবাদ সম্মেলন, পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় গত ১ বছরে ৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত -৮ আহত-৪৯ বাউফলে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যক্তি নিহত! শাহ আলী থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার! পাইকগাছায় ১৫১ দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর শাড়ি উপহার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাউফল মাদিনাতুল উলুম হাফেজি ক্যাডেট মাদ্রাসা চ্যাম্পিয়ন

রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩০২ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

এসো হে নবীন ভালোবাসার সাজে,সাত রঙা রামধনুর উজ্জ্বল দৃষ্টান্তে।এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর ২৩) সকাল ৯.৩০ মিনিটে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন।

প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরে। তারা বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান বক্তারা। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান
পিএসসি-উপদেষ্টা বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর এবং অতিরিক্ত মহা পরিচালক ও রিজিয়ন কমান্ডার, বিজিবি রিজিয়ন সদর দপ্তর রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্নেল মোঃ ইয়াছির জাহান হোসেন পিএসসি সভাপতি পরিচালনা পর্ষদ এবং উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার।
আর ও উপস্থিত ছিলেন,শিক্ষক কামরুন্নাহার লিপি,রেজিনা বেগম,অর্পিতা নাগ,সঞ্চিতা রায়সহ অন্যান্য শিক্ষক অভিভাবক,কলেজ শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved