1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Title :
রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে

চমক দেখাতে পারেন দ্বাদশ সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে স্বতন্ত্র পদপ্রার্থী- মমতাজ আলী শান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৭২৬ Time View

স্টাফ রিপোর্টার:

মানবতার ফেরিওয়ালার আরেক নাম উদ্যোক্তা ও যুব সমাজের আইকন মোঃ মমতাজ আলী শান্ত । তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল গ্রামের সম্ভ্রান্ত কৃষক পরিবারের সন্তান। তিনি চাকরি ও নিজ ব্যবসা প্রতিষ্ঠান গুডলাক ইন্টারন্যাশন্যাল এর স্বত্ত্বাধিকারী।

মোঃ মমতাজ আলী শান্ত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন তথা আদিতমারী-কালিগঞ্জের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী।

সবার সুখে হাসব আমি, কাঁদব সবার দুখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে, পল্লী কবি জসীম উদ্দিনের সবার সুখে কবিতাটির মর্মার্থ সমাজের বৃত্তবান ব্যক্তিরা আজ ভুলেই গেছে। তবে এ তরুণ উদ্যোক্তা মমতাজ আলী শান্ত এর মধ্যে কবির কবিতার বাস্তব প্রতিচ্ছবি দেখা যায়। ছাত্রজীবন থেকে মানুষের সহযোগিতা করাই ছিল তার নিত্য দিনের অভ্যাস। বাবার সামান্য হাত খরচের টাকাও অন্যের মাঝে বিলিয়ে দিতেন তিনি।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…ও বন্ধু’ ভূপেন হাজারিকার এই কালজয়ী গান যেন তার কর্মজীবনের প্রভাবক হয়ে উঠেছে।

সম্প্রতি লালমনিরহাটের কাকিনা চাঁপরতাল এলাকায় এক অসহায় বৃদ্ধ ভিক্ষুকের জন্য ঘর নির্মাণ করে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

এছাড়াও যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার জন্য বিভিন্ন খেলার সামগ্রী, গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির, শ্মশান, কবরস্থানে আর্থিক সহায়তা এবং অসহায় ও অবহেলিত মানুষের সার্বিক সহযোগিতা করা সর্বদা অব্যাহত রেখেছেন তিনি।

তরুণ উদ্যোক্তা মোঃ মমতাজ আলী শান্ত বলেন, সমাজের অসহায় মানুষদের সহযোগিতাসহ বিভিন্ন ভালো কাজে সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তিনি বলেন এসকল সামাজিক কাজ করে আত্নতৃপ্তি পাই। তিনি আরও বলেন, যতদিন বেঁচে থাকব জনগণের সেবক হিসেবে মানুষের সেবার নিয়োজিত থাকতে পারি সবার কাছে এই দোয়া কামনা করি। এছাড়াও তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে কালীগঞ্জ ও আদিতমারীর মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved