1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে টিআইবি ও সনাকের মানববন্ধন ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’ বিলবোর্ড ঝুলিয়েও নিজেই যখন পাউবোর ‘দুর্নীতির গডফাদার’! রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু ঐ হারামি বন্ধু আমার বউ নিয়ে পালাইছে, আমি ওর বউ বিয়ে করে আনছি! মতিঝিল শাপলা চত্বরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গু*লি করে ১৭ হাজার ডলার ছি*নতাই! বরগুনা কেওরাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ছাত্র-জনতা হত্যা মামলা,নারী কেলেঙ্কারি,ক্ষমতার অপব্যবহার: অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে না কেন?

রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৮৮ Time View

মো : রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো হান্ডিমার্কেট এলাকায় বেদখল হয়ে যাওয়া সরকারি ১০ বিঘা জমি উদ্ধারে অভিযান চালিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ৮ নভেম্বর বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সিমন সরকার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে ভেকু দিয়ে ভেঙ্গে ফেলা হয় দখলকৃত জমির বাউন্ডারী দেয়ালের অনেকাংশ। পরে কারখানা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে দখলকৃত জমিতে থাকা বিভিন্ন স্থাপনা ও মালামাল অন্যত্র সরিয়ে নেয়ার জন্য এনডিই কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেন ওই নির্বাহী ম্যাজিষ্ট্রট। অন্যথায় সাতদিন পর পুনরায় এখানে উচ্ছেদ অভিযান চালানো হবে।
পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার শেখ এনামুল হক বলেন, দীর্ঘ দিন ধরে পানি উন্নয়ন বোর্ডের অধীনের নারায়ণগঞ্জ-নরসিংদী সেচ প্রকল্পের খালসহ হাটাবো হান্ডিমার্কেট এলাকার প্রায় ১০ বিঘা জমি অবৈধভাবে দখল করে নেয় এনডিই রেডিমিক্স কনক্রিট নামক একটি প্রতিষ্ঠান। সেখানে তারা তাদের ১১ নম্বর ইউনিট কারখানা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিল। বারবার নোটিশ দেয়ার পরও প্রতিষ্ঠানটি জমির দখল ছাড়েনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved