1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Title :
রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে

শীঘ্রই আসছে বাউফল উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি, বাদ পড়বেন যারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৪৪৭ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

শীঘ্রই আসছে বাউফল উপজেলা ও পৌর ছাত্রলাীগের কমিটি। দীর্ঘ ১২ বছর পর নতুন করে দক্ষ, অভিজ্ঞ, যোগ্য নেতৃত্ব দেবার লক্ষ্য নিয়ে এ কমিটি হতে যাচ্ছে। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে এ উপজেলায় নেতৃত্ব বেগবান করতে। কেন্দ্রীয় কমিটি আশাবাদী মাদক, চাঁদাবাজ, বিবাহিত সহ সকল পর্যায়ের অপরাধ মুক্ত এবং বহিস্কৃত কোনও ছাত্রলীগ কর্মী যাতে নেতৃত্বে আসতে না পারে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার বির্নিমানের লক্ষ্যে স্মার্ট নেতৃত্বে ভূমিকা রাখতে এ কমিটি দ্রুত দেয়া হবে বলে জানা গেছে।

এ উপজেলা থেকে উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের যারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে কাগজপত্র জমা দিয়েছেন, তাদের অনেকেই এক এবং একাধিক বিবাহিত রয়েছে, তা কেউ যানে আবার কারোটা কেউ যানেনা। কিন্তু তা সম্পুর্ন গোপন রেখে কেউ সভাপতি পদে আবার কেউ সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে কাগজপত্র জমা দিয়েছেন।

আবার দেখা যায় কারও বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন মামলা চলমান রয়েছে। আবার কেউ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জরিত রয়েছে। রয়েছে বিভিন্ন অপকর্মের একাধিক অভিযোগ। আবার প্রার্থীদের মধ্যে অনেকেই এখন ছাত্র নন। তা নিয়ে অনুসন্ধানী সাংবাদিক শেখ এম জাফরান হারুন এর অনুসন্ধান চলছে। পরবর্তীতে তুলে ধরা হবে তা।

নাম না বলা শর্তে অনেকেই উপজেলা পর্যায়ের ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, এর আগে একাধিক ছাত্রলীগের কমিটি দেখেছি এবং তাদের নেতৃত্ব দেখেছি। এখন স্বচ্ছ, দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য নেতৃত্ব দেখতে চাই। যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধান ভূমিকা রাখতে পারবে ছাত্রলীগ। এমন ছাত্রলীগ কমিটি দেখতে চাই না যারা মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িত।

এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হাচান আরিফ বলেন, প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই চলছে। অবশ্যই আমরা এমন কাউকে নেতৃত্বে দেবনা যে বিবাহিত, মাদক সহ বিভিন্ন ভাবে বিভিন্ন অপকর্মে জড়িত। আমরা তাকেই নেতৃত্ব দেবার লক্ষ্যে মনোনীত করে সভাপতি এবং সাধারণ সম্পাদক বানাবো যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামনের সারিতে দাড়িয়ে অগ্রনি ভূমিকা পালন করবে। সে অবশ্যই, ছাত্র, স্বচ্ছ, দক্ষ, অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved