1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Title :
স্বামী বিদেশ থাকলেও দেশে শতাধিক পুরুষের সাথে সরাসরি ও অনলাইনে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে বরিশালের কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে (পর্ব- ১) বাউফলে আদাবাড়িয়ায় মাদক কারবারি গাঁজা জামালের স্ত্রী খাদিজা সহ দুই মাদক কারবারি আটক মিরপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! রাত যত গভীর হয়,নারীর অনুভূতিগুলোও তত তীব্র হয়! খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত! পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনঃ সভাপতি ডিএম রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার

তালতলীতে গাড়ীর গতিরোধ করে নগদ অর্থ ও মালামাল ছিনতাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩৬১ Time View

হায়দার হাওলাদার,বরগুনা তালতলী প্রতিনিধি

বরগুনার তালতলীতে পন্য পরিবহনের গাড়ীর গতি রোধ করে নগদ অর্থ ও মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার তাঁতিপাড়া রাখাইন পল্লীর গেটের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাঃ আবুবকর ছিদ্দিকের পন্য পরিবহনের গাড়ী সকিনা ও ফকিরহাটে বিক্রি করে তালতলী আসার পথে তাঁতিপাড়া রাখাইন পল্লীর গেটের সামনে ৪-৫ জনের একটি বখাটে দল গাড়ীটির গতি রোধ করে ম্যানেজারের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা ও গাড়ীতে থাকা মালামাল ছিনতাই করেছে। গাড়ীর ড্রাইভার ও ম্যানেজার এর ডাকচিৎকারে স্থানীয় লোকজন আসলে ছিনতাই কারীরা পালিয়ে যায়।

উপজেলার পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মনিরুজ্জামান বলেন, পুরো তালতলী উপজেলায় এ সমিতির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পন্য সরবরাহ করা হয়। আমাদের সাধারণ সম্পাদকের পন্য পরিবহনের গাড়ী সকিনা ও ফকিরহাট থেকে তালতলী আসার পথে তাঁতিপাড়া রাখাইন পল্লীর গেটের সামনে ৪-৫ জনের একটি বখাটে দল গাড়ীটির গতি রোধ করে নগদ টাকা ও মালামাল ছিনতাই করেছে। অবিলম্বে ছিনতাইকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করছি।

তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান মিলন বলেন, ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved