1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Title :
পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য!

কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থী লিটন’র ভোটার সমর্থকদের আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৪২৪ Time View

আরিফ সিকদার,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুর নিয়ে গঠিত পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য হিসেবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটনের কলাপাড়া আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৪ টায় পৌর শহরের হেলিপ্যাড মাঠ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুরেন্দ্র মোহন সড়কের মনোহর পট্টিতে একটি পথসভায় মিলিত হয়। এসময় তার বোন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমাসহ কয়েক হাজার ভোটার সমর্থক ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকল ভোটার সমর্থকদের উদ্যেশে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল ইসলাম লিটন বলেন, আমার পিতা মরহুম আনোয়ার উল ইসলাম মিয়া দীর্ঘ বছর আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন। তার একজন যোগ্য উত্তসূরি হিসেবে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সে সুযোগ করে দিবেন। এসময় তিনি আবেগে আপ্লুত হয়ে কান্না জড়িত কন্ঠে আরো বলেন, আমার পিতার মৃত্যুর পরে এতোগুলো বছর আমাদের কয়েক ভাই বোনদের কোনঠাসা করে রাখা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সদস্য পদেও আমাকে ঠাই দেয়া হয়নি। আমরা এতিম, আমাদের প্রতি আপনাদের সদয় দৃষ্টি রাখবেন বলে আশা করছি। আগামী ৭ জানুয়ারী আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করে আপনাদের পাশে দাঁড়াবার সুযোগ করে দিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved