1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ

আমন ধান ঘরে তুলছে গাজীপুরের কৃষকরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৯ Time View

মোমেন আকন্দ (বিশেষ প্রতিনিধি)

গাজীপুরে কৃষকদের বাড়িতে চলছে আমন ধান ঘরে তুলার উৎসব। আমন ধানমগত অগ্রাহায়ন থেকে পৌষ মাসের মধ্যে কাটা হয়।

বাংলা ক্যালেন্ডারের হিসাবে আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। তার মানে, কৃষকের ধান ক্ষেতে আমন ধান পরিপক্ষ হয়ে গেছে।
আমন ধান নিয়ে কবি দীপঙ্কর বেরা লিখেছেন

হেমন্তের আমন ধান পাকলে মাঠে মাঠে
চাষিরা সব সোনালী দান হাসুয়া দিয়ে কাটে
ঘরে ঘরে খুশির জোয়ার আসে অঘ্রাণ মাসে
সকালবেলা শিশির পরে নরম কচি ঘাসে।

ঘাসের উপর শিশির পড়া বন্ধের আগেই কৃষক ধান কাটার জন্য মাঠে চলে যাচ্ছে। কেও কেও আবার ইতিমধ্যেই ধান ঘরে তুলেছেন। তাদের ধান প্রক্রিয়াজাতকরণের কাজ চলছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ও গোসিংগা ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, বর্তমানে বেশিরভাগ কৃষকই ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছে। কৃষকদের যাদের এখনো ধানকাটা শুরু হয়নি তাদেরও কিছুদিনের মধ্যে ধান কাটা শুরু হবে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার এক কৃষকের সাথে কথা বলে জানা গেছে, এই বছর উনি আশানুরূপ ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছেন। উনি আশা করেন কোন সিন্ডিকেটের কবলে না পড়লে, ভালো লাভবান হতে পারবেন।

গাজীপুরের শ্রীপুরের মত সারা বাংলাদেশের চলছে আমন ধান ঘরে তোলার উৎসব। তাই শীতের এই শুরুর সময়ে, কৃষকরা মোটামুটি ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশের অন্যতম আয়ের উৎস কৃষি কাজের প্রতি আমরা সবাই এটু গুরুত্ব দিলে কৃষিক্ষাতে আমাদের স্বাবলম্বী হওয়া সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved