1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

রংপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৪ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ন কর্মসূচী। আগামী ১২ ডিসেম্বর (মঙ্গলবার) ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সারা দেশে অনুষ্ঠিত হবে।

তারই অংশ হিসেবে রংপুর জেলায় “এ”প্লাস ক্যাম্পেইনে অংশ নিবেন ০৬-১১ মাস বয়সের ৫৭ হাজার ৭৭০ জন ও প্রতিবন্ধী ১৬৩ জন শিশুকে একটি করে নীল রঙের (১ লক্ষ আই.ইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৪ লক্ষ ৩০ হাজার ১০০ জন ও প্রতিবন্ধী ১ হাজার ৫৫২ জন শিশুকে লাল রঙের (২ লক্ষ আই.ইউ) সর্বমোট ৪লাখ ৮৯ হাজার ৫৮৫জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
রবিবার ১০ ডিসেম্বর সকালে রংপুর জেলা সিভিল সার্জনের হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমীন।
এ সময় ডিপুটি সিভিল সার্জন বলেন, আগামী ১২ ডিসেম্বর সকাল ৮ হতে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি টিকা কেন্দ্রে এবং হাট-বাজার, বাস স্ট্যান্ড, লঞ্চ-ঘাট এবং রেলওয়ে স্টেশনের অস্থায়ী/ভ্রাম্যমান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। রংপুর জেলায় ১ হাজার ৮৩২টি কেন্দ্রে ৩হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবক, ১ হাজার ৩০৬ জন স্বাস্থ্যকর্মী ও ৩০৩জন পরিবার পরিকল্পনা কর্মী দ্বারা ক্যাম্পেইন পরিচালিত হবে।
ডাঃ রুহুল আমীন বলেন, ভিটামিন “এ” এর অভাবজনিত কারণে অন্ধত্ব হওয়া থেকে বাচঁতে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ান। এতে শিশুরা রক্ষা পাবে, সর্বোপরি শিশু মৃত্যু রোধ করি। তাই ০৬ মাস হতে ০৫ বছরের শিশুকে ক্যাম্পেইন চলাকালীন সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন এবং প্রয়োজন মত একটি করে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ান। “এ” প্লাস ক্যাম্পেইনকে সার্থক করুন।
এ সময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved