1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Title :
হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী

ফুলছড়িতে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮২ Time View

মো:সৈকত জামান(প্রিন্স)
(ফুলছড়ি-গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির (ক্রিয়া) আওতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সুইডেন সরকারের অর্থায়নে এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, এসকেএস ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর উম্মে কুলছুম ইলা, ইএসডিও’র কো-অর্ডিনেটর আবুল হাসেম, ব্র্যাক প্রতিনিধি নিখিল চন্দ্র রায়, ফ্রেন্ডশিপ প্রতিনিধি শাকিল আহমেদ, বিশিষ্ট স্বেচ্ছাসেবক ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শাহ আলম যাদু, আরডিআরএস প্রতিনিধি মমিনুল হক, এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুন, নারী নেত্রী বিথী বেগম, ইয়ারন বেগম প্রমুখ। সভা শেষে উপজেলা পর্যায়ে জেন্ডার সমতা ও ক্লাইমেট জোটের ৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়।

এ জোটের লক্ষ্য ও উদ্দেশ্য হলো জেন্ডার ট্রান্সফরমেটিভ এবং জলবায়ু পরিবর্তন জনিত প্রচার ও সুরক্ষা কাজে তৃনমূল নারী নেত্রীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তাদের ক্ষমতায়িত করা। সম্মিলিতভাবে জেন্ডার ট্রান্সফরমেটিভ এবং ক্লাইমেট একশন কাজের দৃশ্যমানতা এবং স্বীকৃতি বৃদ্ধি এবং দায়িত্বশীল করা। জেন্ডার প্রতিক্রিয়াশীল জলবায়ু নীতি এবং কর্মসূচির উন্নয়ন ও বাস্তবায়নে সহায়তা করা। জলবায়ু পরিবর্তন অভিনেতা এবং নাগরিক সমাজের মধ্যে আরও ভাল সমন্বয় নিশ্চিত করা। অগ্রাধিকারের ভিত্তিতে নারীদের বিষয়গুলি চিহ্নিতকরণ এবং মোকাবেলা করার জন্য একটি শক্তিশালী তথ্য আদান-প্রদান প্লাটফর্ম তৈরি করা। জলবায়ু জনিত কাজকে পরিপুরক কাজের সাথে সংযুক্ত করা যা কাঠামোগত বৈষম্য যেমন নারীর বিরুদ্ধে সহিংসতা, লিঙ্গ বৈষম্য, দারিদ্রতা মোকাবেলা করবে। সভায় সকলে একসাথে জোটের কার্যক্রম বাস্তবায়নে প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved