1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Title :
সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ বাউফলে বেশি দামে সার বিক্রি কালাইয়া সহ উপজেলার বিভিন্ন বাজারে, বগাতে ডিলার সহ তিন জনকে জরিমানা আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার! লন্ডন থেকে এসে রফিক রিটার্নের উদ্যোগ বন্ধুদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে দি ইনভিন্সিবল ৯/১১ সফল ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বরগুনায় পাঁচ জন স/ম/কা/মী মেয়ে কে গ্রে/প্তা/র করে জেল কারাগারে প্রেরণ! পোরশায় সাংবাদিকের ছবি প্রকাশ করে অপপ্রচারের অভিযোগ আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা কারখানার শ্রমিকরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫০৫ Time View

নিজস্ব প্রতিবেদক

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই পৌরসভার থানা রোড এলাকায় ঢাকাগামী লেনে ওই কারখানার প্রায় দুই হাজার শ্রমিক এ অবরোধ করেন। এতে মহাসড়কে অন্তত ৩-৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। 
শিল্প পুলিশ এসে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের কারখানায় ফেরত পাঠায়।

শ্রমিকরা জানান, তাদের মাসিক বেতন ৭ হাজার ১০০ টাকা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এই বেতনে তাদের স্বাভাবিক জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। শ্রমিকরা সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা বেতনের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বললেও তারা দাবি মেনে নেননি। এরই জেরে শনিবার শ্রমিকরা কারখানা সংলগ্ন মহাসড়কে অবরোধ করেন।
এক শ্রমিক বলেন, আমরা ৭ হাজার ১০০ টাকা করে বেতন পাই। মালিকদের কাছে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছি। তারা মানেননি। তাই আন্দোলন করছি। শ্রমিকরা জানান, তাদের মাসিক বেতন ৭ হাজার ১০০ টাকা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এই বেতনে তাদের স্বাভাবিক জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। শ্রমিকরা সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা বেতনের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বললেও তারা দাবি মেনে নেননি। এরই জেরে শনিবার শ্রমিকরা কারখানা সংলগ্ন মহাসড়কে অবরোধ করেন।
এক শ্রমিক বলেন, আমরা ৭ হাজার ১০০ টাকা করে বেতন পাই। মালিকদের কাছে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছি। তারা মানেননি। তাই আন্দোলন করছি। আরেক শ্রমিক বলেন, হেল্পারদের ১২ হাজার ৫০০ ও অপারেটরদের ১৫ হাজার ৫০০ টাকা বেতন দিতে হবে এবং ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। এই দাবিতে আমরা কারখানার দুই হাজার শ্রমিক সড়কে নেমে আন্দোলন করছি।
সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম প্রোডাকশন) জামান বসুনিয়া বলেন, পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির গেজেট হলেও জুতা কারখানা শ্রমিকদের বিষয়ে গেজেট হয়নি। এরপরও শ্রমিকরা দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ আগামী মাসেই বর্ধিত বেতন দেওয়ার কথা ভাবছে। বিষয়টি প্রক্রিয়াধীন।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন খান বলেন, পোশাক কারখানায় যে নূন্যতম বেতন দেওয়া হয়েছে। জুতা কারখানা শ্রমিকরা তা পাননি। একইভাবে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। মালিকপক্ষ বলছে, তাদের বিষয়ে তো গেজেট হয়নি। এ নিয়েই মূলত আন্দোলন। সকাল ৯টার দিকে তারা সড়ক অবরোধ করে। তবে প্রায় আধা ঘণ্টা আগে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল সচল হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved