1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Title :
বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী ব্যক্তিগত সোনায় হাত দিয়েছে সরকার! নিয়মনীতির তোয়াক্কা না করেই বিআইএমে আউটসোর্সিংয়ের নোয়া প্রদান ! প্রাণিসম্পদের প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিমের হাতে কর্মকর্তারা জিম্মি ! (পর্ব-১) মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, গাইবান্ধার ঘাগোয়া ইউনিয়নে সচেতন মহলের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি বাউফলে আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মাণে ব্যস্ত বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সোহাগ মৃধা হত্যা চেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার! বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ্রীপুরে নিখোঁজের ১১ দিন পর জঙ্গলে মিললো নারীর মরদেহ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৫২ Time View

মোঃ আশরাফুল ইসলাম
( ভ্রাম্যমান প্রতিনিধি )

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ১১ দিন পর গভীর গজারি বনের ভেতর থেকে মনোয়ারা বেগম (৬০) নামের এক নারীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের মণ্ডলের মোড় এলাকার পাশের জঙ্গল থেকে নারীর লাশ উদ্ধার করা হয়।মনোয়ারা বেগম গাজীপুর সদর উপজেলার পিরুজালীর ময়তাপাড়া গ্রামের আব্দুর রবের স্ত্রী।মনোয়ারার ছেলে মো. জসিম উদ্দিন বলেন, ‘গত ১৩ মার্চ সকালে তাঁর মা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে দুই দিন পর জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন।আজ দুপুরে উপজেলার দক্ষিণ বারতোপা গ্রামের গজারি বনে নারীর লাশ পাওয়া যায় এমন সংবাদ শুনে ছুটে এসে কাপড়চোপড় দেখে মায়ের লাশ শনাক্ত করেন। তবে মা কীভাবে মারা গেছে বলতে পারছেনা তিনি।মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শামসুল হক বলেন, ‘স্থানীয় কয়েকজন নারী বনের ভেতরে ঝরাপাতা কুড়াতে গিয়ে লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে বিষয়টি পুলিশকে জানাই। এরপর বনের ভেতর গিয়ে শিয়াল-কুকুরে খাওয়া ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে কীভাবে গভীর জঙ্গলে তাঁর মৃত্যু হয়েছে, এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রৌশন বলেন, খবর পেয়ে বনের ভেতর থেকে ষাটোর্ধ্ব নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটি শিয়াল-কুকুরে খেয়ে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে। ওই নারীর কাপড় চোপড় দেখে তাঁর ছেলে লাশ শনাক্ত করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved