1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

সাংবাদিক পরিচয়ে ফেইসবুকে অপপ্রচার,ভুক্তভোগী নারীর থানায় জিডি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২১৭ Time View

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী ওই নারী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (১৬৫, তাং ০৪/০৭/২০২৫)।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মৃধা বেলাল নিজেকে একটি অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন তিনি।

এ বিষয়ে ভুক্তভোগী আরো বলেন, “আমি ব্যক্তিগতভাবে ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।” সাইবার ক্রাইম আদালতে মামলা করার প্রস্তুতি নেওয়ার কথাও যানান ওই ভুক্তভোগী নারী।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আরিফ বলেন, জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved