1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Title :
অনলাইন ক্যাসিনো জুয়ায় উৎসাহ দিতে বিজ্ঞাপনের মডেল হিসেবে চিত্র নায়িকা পরি মনি বরগুনায় জামিনে বেরিয়ে বাদী পরিবারকে এলাকা ছাড়ার হুমকি, মারধরের অভিযোগ ঢাকার পর এবার চট্টগ্রামে ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণ! এবার লিচু খাওয়ানোর কথা বলে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণ! শ্রেণিকক্ষে অশ্লীলতার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করলো প্রশাসন! অনুমোদনহীন নির্মাণে ভয়াবহ দুর্ঘটনা ! মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে উঠছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ! (পর্ব -২) মিরপুর বাউনিয়াবাদ বস্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে এসে বেহাল অবস্থা পুলিশের সমাজের চরম অবক্ষয়ের কারণে খু*ন, ধ*র্ষন, সন্ত্রাস,পরকীয়া ও ডিভোর্স মহামারী আকার ধারণ করছে – শাহাবুদ্দিন খান, নির্বাহী সম্পাদক ঘরে সুন্দরী স্ত্রী রেখে শ্বাশুড়ি সাথে আপত্তিকর অবস্থায় আটক জামাই! নওগাঁর পোরশায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে ভূমিসেবা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে প্রতিবন্ধীর বসত ঘর ভাংচুরের অভিযাগে আটক – ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৪৩ Time View

মোঃ আশরাফুল ইসলাম

গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়ী গ্রামে গত শনিবার ২৩ মার্চ সকাল আনুমানিক সাড়ে ৮টায় ক্ষমতার দাপটে সিরাজ ও তার ছেলে মিজান সহ অজ্ঞাত লোক জন নিয়ে একই উপজেলার অসহায় প্রতিবন্ধী লাল মিয়ার বসত বাড়ী ঘর জোর পূর্বক ভাংচুর করে।

জানাগেছে, উপজেলার সামাদ মুন্সির কাছ থেকে ২০০৩সালে সাব কাবলা দলিল ভুলে ৭গুন্ডা জমি ক্রয় করে ঘর নির্মান করে প্রতিবন্ধী লাল মিয়া । এবং সুখে শান্তিতে বসবাস করে আসছিলো। কিন্তু কোন কথা বার্তা ছাড়ায় শনিবার লোকজন নিয়ে সিরাজ ও তার ছেলে মিজান আরো অজ্ঞাতনামা চার-পাঁচজনকে সাথে নিয়ে তথ্য মন্ত্রণালয় প্রতিবন্ধী লাল মিয়ার বসত ঘর ভাংচুর শুরু করে।প্রতিবন্ধী লাল মিয়ার স্ত্রী রাহেলা বাধা প্রদান করলে সিরাজ ও তার ছেলে মিজান লাঠি শুটা নিয়ে ভয় ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

কোন উপায় না পেয়ে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে।ফোন পেয়ে তাৎক্ষণিক ঘটনার স্হলে পুলিশ গিয়ে পরিদর্শন করে।

সংবাদ কর্মীরা ঘটনার স্হলে উপস্থিত হয়ে প্রতিবন্ধী লাল মিয়ার ভাঙা ঘরের ভিডিও চিত্র এবং প্রতিবন্ধী লাল মিয়া ও তার স্ত্রীর বক্তব্য সামাজিক যোগাযোগ গমাধ্যমে ছড়াছড়ি করে ভাইরাল করেন।

ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা ভূমি কর্মকর্তা ঘটনার স্হলে উপস্থিত হয়ে প্রতিবন্ধীর বসত ঘর নির্মানও বিচারের আশ্বাস প্রদান করেন।

রবিবার ২৪মার্চ সকালে বসত ঘর নির্মান কাজ করতে গেলে মৃত মনসুর আলীর ছেলে সিরাজ এবং আইয়ুব আলীর ছেলে রুবেল বাঁধা প্রধান করলে ঘটনার স্হল থেকে শ্রীপুর মডেল থানার চকপাড়া ক্যাম্পের পুলিশ সিরাজ ও রুবেল কে আটক করেন।

এই বিষয়ে চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মিন্টু মোল্লা বলেন,অভিযোগের ভিত্তিতে ঘর ভাংচুরের অভিযোগ ও নির্মানের কাজে বাধা প্রদান করায় দুজনকে আটক করা হয়।

এই বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আকবর আলী খাঁন বলেন, অভিযোগ পেয়েছি,এবং মামলা রুজু হয়েছে, প্রতিবন্ধীর বসত ঘর ভাংচুরের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। খুব দ্রুত তদন্ত সাপেক্ষে বাকী আসমীদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved