1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি , ছয় লক্ষাধীক টাকার মালামাল লুট

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩৪৭ Time View

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল মাহমুদের গুতিয়াবো গ্রামের বাড়িতে গতকাল ৩ এপ্রিল বুধবার ভোরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। চোরেরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দু’টি মোবাইল ফোন, ৫ ভরি স্বর্ণালংকার, হীরের নাকফুল ও নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। আশপাশের লোকজন টের পেয়ে চোরদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
রূপগঞ্জ থানা এসআই পরেশ বাগচী ও মারুফ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে রাসেল মাহমুদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য আশুলিয়া শিল্প পুলিশ পরিদর্শক (ওসি) নাজমুল ইসলামের রূপগঞ্জের জাঙ্গীর গ্রামের বাড়িতে গত মাসে চুরির ঘটনা ঘটে। রমজান মাসের শুরু থেকে রূপগঞ্জের বিভিন্ন গ্রামে ও মহাসড়কের পরিবহনে স্থানে স্থানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। এ নিয়ে এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে।
রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, রূপগঞ্জ থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। গত এক মাসে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িতদের আইনের আওতায় নেয়া হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য অপরাধীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved