1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

ত্রান নয়, টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার চাই’ উপকূলবাসীর প্রাণের দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩২০ Time View

বরগুনা প্রতিনিধি: 

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ খালি গায়ে রং দিয়ে বুকের উপর লিখে ‘ত্রান নয়, টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার চাই’ এই দাবিতে মানববন্ধন করেছে বরগুনার উপকূলবাসী।

বুধবার (২৯ মে) দুপুর ১২ টার দিকে বরগুনার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতৱা গ্রামের খাকদোন নদীর পাড়ে শতাধিক এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সাগর উপকূলীয় বরগুনাবাসী প্রতিনিয়তই ঝড় জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে টিকে থাকি। প্রতিনিয়তই অব্যাহতভাবে ভাঙছে আমাদের উপকূলীয় বেড়িবাঁধ। আমাদের এই বেড়িবাঁধগুলো হচ্ছে এ অঞ্চলের জানমাল রক্ষাকবচ। অথচ এই বেড়িবাঁধগুলো কখনোই টেঁকসইভাবে সংস্কার করা হয় না। সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা থাকি প্রতিনিয়ত। আমরা কোন ত্রাণ চাই না। আমরা চাই টেকসই বেড়িবাঁধ। টেকসই বেড়িবাঁধ স্থাপিত হলে যত ঝড় বন্যা জলোচ্ছাস যাই-ই হোক না কেন আমরা অন্তত নিরাপদে বাঁচার নিশ্চয়তা পাব।

মানববন্ধনে বক্তব্য রাখেন ২ নং গৌরচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. তানভীর আহম্মেদ সিদ্দিকী, গৌরীচন্না ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: রাসেল আকন, বরগুনা শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাগর জোমাদ্দার,  আদর্শ গ্রামের সভাপতি জসিম উদ্দিন, ভূমিহীন ছিন্নমুল সমিতির সভাপতি মো: বশির আহম্মেদ ও জাপানি ব্র্যাকের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved