1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন মালিক সমিতির চাঁদা দাবী,প্রতিবাদে সিএনজি চালকরা! পর্যটন নগরী কুয়াকাটায় মাদকের সাম্রাজ্য: হাত বাড়ালেই মাদক ও নারী, ব্ল্যাকমেইলে আদায় হচ্ছে বিপুল অর্থ গাজীপুরে অফিস ভাঙচুরের নতুন রহস্য: নিজেকে বাঁচাতে বিভিন্ন কৌশলের অভিযোগ কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার

খুলনার পাইকগাছায় একই সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যার মাধ্যমে প্রেমের সমাপ্তি টানলো এইসএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৪৩ Time View

মোঃ শফিয়ার রহমান, খুলনা পাইকগাছা প্রতিনিধি

বুধবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে উপজেলার গড়ইখালী ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানায় গড়ইখালী শহীদ আয়ুব-মুছা কলেজের এইসএসসি পরীক্ষার্থী প্রিয়াঙ্কা মন্ডল (২১) ও ব্রজ মন্ডল (২২)। ব্রজ কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মন্ডলের ছেলে। সে হোগলারচক গ্রামে মামা জিতেন্দ্র নাথ মন্ডলের বাড়ীতে থেকে লেখাপড়া করতো। আর প্রিয়াঙ্কা পাইকগাছার বাইন বাড়িয়া গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে।
স্থানীয় মধু মন্ডলসহ অনেকেই জানায়, প্রিয়ংকার বাবা তাকে পরীক্ষা চলাকালীন অবস্থায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর বিয়ে ঠিক করে। যা বৃহস্পতিবার ৪ জুলাই সম্পন্ন হওয়ার কথা থাকে। বিয়ের চূড়ান্ত দিনক্ষণ জানতে পেরে এ বিয়েতে সম্মতি না দেয়ায় মেয়েকে পরিবারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়। প্রিয়াঙ্কা তার বিয়ের দিনক্ষণ ও চাপসৃষ্টির ঘটনাটি প্রেমিক ব্রজের কাছে খুলে বলে। অগত্য উপায়ান্তর না পেয়ে দুজনই আত্মহত্যার পথ বেঁছে নিয়ে প্রেমের সমাধি টানে। প্রিয়াঙ্কা নিজ বাড়ীতে ঘরের আড়ায় ও ব্রজ তার মামার বাড়ীতে স্থানীয় সুরঞ্জনের বাগানে শিরিশ গাছে একই নিদিষ্ট সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। থানায় অপমৃত্য মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved