1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Title :
পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য!

প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২১৭ Time View

মোঃ রেজাউল ইসলাম লিটন, নীলফামারী

গত ১ অক্টোবর দৈনিক শিক্ষা বার্তা পত্রিকায় প্রকাশিত নিউজের প্রতিবাদ জানিয়েছে ডোমার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম সিদ্দিকুর রহমান  তিনি বলেন প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।আমার বিরুদ্ধে কোনো দূর্ণীতি প্রমাণ না হওয়া সত্বেও বহিরাগত ২/১ জন ব্যাক্তি দূর্ণীতি সহ অন্যান্য বিষয়ে অনুমানের ভিত্তিতে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। যা আমার মর্যাদাহানিসহ মানহানি ও সামাজিকভাবে হেয় করেছেন। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ – ও নিন্দা জানাচ্ছি। জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে আমি কলেজ পরিচালনা করি এখানে অর্থ আত্মসাৎ এর কোন সুযোগ নেই।

শিক্ষার্থী চন্দন রায় শুভ বলেন, আগে আমাদের কলেজের ভবন এবং কলেজের অনান্য আসবাবপত্র অবস্থা ভালো ছিল না,প্রফেসর এ কে এম সিদ্দিকুর রহমান স্যার এই কলেজে আসার পর সকল উন্নয়ন করেছে।

আরেক শিক্ষার্থী প্রীতি রায় বলেন, আমাদের অধ্যক্ষ স্যার খুব ভালো মানুষ তিনি প্রতি সপ্তাহে অন্তত দু’দিন আমাদের কাছে যায় এবং পড়াশোনার খোঁজখবর নেয়, আমাদের অসুবিধার কথাগুলো শুনেন এবং সমাধানের চেষ্টা করেন। আমাদের কলেজে তিনি একটি নান্দনিক ফুলের বাগান তৈরি করেছেন যা আমাদের কলেজের সৌন্দর্য  বৃদ্ধি করেছে।

শিক্ষার্থী  লিমা বলেন, অনলাইনে একটি নিউজ দেখলাম যে আমাদের অধ্যক্ষ স্যার স্টুডেন্টদের সাথে অসৎ আচরণ করেন এই তথ্য ভিত্তিহীন ও বানোয়াট তিনি সবসময় আমাদের অনেক স্নেহ করেন।

পরিশেষে ডোমার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম সিদ্দিকুর রহমান বলেন, দৈনিক শিক্ষা বার্তা পত্রিকায় তিনি যে নিউজটি প্রকাশিত করেছেন সেখানে আমার একটি বক্তব্য তিনি তুলে ধরেছেন অথচ ওই সাংবাদিক আমার সাথে কখনোই দেখা করে কোন বক্তব্য নেয়নি এবং আমাকে মুঠোফোনেও কখনো কল দিয়ে বক্তব্য নেয়নি তাহলে কি করে তিনি আমার উদ্ধৃতি দিয়ে বক্তব্য প্রকাশ করলেন ,সাংবাদিক নিউজে ছাত্র-ছাত্রীদের সাথে অসদাচরণের যে অভিযোগ তুলেছেন তিনি সহ সকল সাংবাদিক সরেজমিনে কলেজে এসে আমার কোমলমতি ছাত্র-ছাত্রীদের সামনাসামনি যদি  প্রমাণ করতে পারে যে আমি তাদের সাথে অসৎ আচরণ করেছি তাহলে আমি স্বইচ্ছায় চাকরি ছেড়ে চলে যাবো। আমি এহেন মিথ্যা সংবাদ প্রকাশে আমি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved