1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Title :
ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার! ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও বাউফলে কাটা হাত-পা উদ্ধারের পর অবশেষে মিলল কাটা মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার- ২, রহস্য উদঘাটন বাউফলে সড়কের পাশ থেকে মানুষের আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার, এলাকায় আতঙ্ক  ডিএমপির শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাফিজুর রহমান পিপিএম (সেবা) সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির বিছিন্ন হাত ও বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার

দশমিনায় বৃদ্ধকে মারধর করে পানিতে চুবিয়ে মারলেন ছেলে পক্ষের সালিসকারীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৪৯ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

পটুয়াখালী‌র দশমিনায় জমিজমা সংক্রান্ত বিষয়ে স্থানীয় সালিস চলাকালীন সময়ে নুরুল ইসলাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৩রা নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ আদমপুরা গ্রামে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নি‌শ্চিত করেছেন দশ‌মিনা থানার ও‌সি আবদুল আ‌লিম।

পু‌লিশ জানায়, নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান দীর্ঘদিন ধরে বাড়ি করার জন্য জ‌মি চেয়ে আস‌ছিল। কিন্তু জ‌মি না দেয়ায় ছেলে শাহজাহান স্থানীয় ৪-৫ জন সালিসদারের কাছে অ‌ভিযোগ করেন। রোববার স্থানীয় ইউপি মেম্বার মো. সোহাগ, স্থানীয় রহিম বেপারী, কাইয়ুম গাজী, ইয়াকুব আলী গাজী সালিসে বসেন। এ সময় সালিসকারীরা শাহজাহানকে জ‌মি দিতে বলেন। তবে এতে অপরাগতা প্রকাশ করেন শাহজাহানের বাবা নুরুল ইসলাম।‌ এ সময় সালিসকারীরা সবাই মিলে নুরুল ইসলামকে চড়থাপ্পর মেরে পাশের খালে পা‌নি‌তে চু‌বিয়ে রাখেন।

এ সময় নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে দশমিনা থানার ও‌সি আবদুল আ‌লিম বলেন, মরদেহ ‍উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। আর মৃত নুরুল ইসলামের কন্যা কোহিনুর বেগম বাদী হয়ে এজাহার দিয়েছেন। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved