1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Title :
জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু ! বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যয় জনজীবনে, বিদ্যুৎ বিলে চরম অনিয়ম দুর্নীতি

নীলফামারীতে পিতাকে কুপিয়ে হত্যা মামলায় র‍্যাবের হাতে আটক ছেলে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৮৯ Time View

তপন দাস, নীলফামারী

নীলফামারীর ডোমার উপজেলার ০১নং ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার রবিউল ইসলাম সাবুল (৫০)কে কুপিয়ে হত্যা মামলায় অভিযুক্ত ছেলে আবু বক্কর সিদ্দিককে ঢাকা গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।
রবিবার (১৭ই নভেম্বর) রাতে র‍্যাব-১৩’র এএসপি ও সহকারী পরিচালক( মিডিয়া) ওমর ফারুক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক উপজেলার ০১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়া এলাকার মৃত রবিউল ইসলাম সাবুলের পুত্র।

র‍্যাব-১৩’র এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক আরও বলেন, র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুরের আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে শনিবার (১৬ই নভেম্বর) রাতে পিতা হত্যা মামলার প্রধান আসামী আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামী সিদ্দিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে, গত ১৩ই নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে আসামী আবু বক্কর সিদ্দিকের সাথে খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে বাবা সাবুলের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামী তার বাবার উপর ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো ছোরা নিয়ে এসে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তার স্ত্রী এবং এলাকার প্রতিবেশীদের সহযোগিতায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথিমধ্যেই মৃত্যুবরণ করেন তিনি। এই ঘটনায় নিহত সাবুলের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved