1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে টিআইবি ও সনাকের মানববন্ধন ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’ বিলবোর্ড ঝুলিয়েও নিজেই যখন পাউবোর ‘দুর্নীতির গডফাদার’! রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু ঐ হারামি বন্ধু আমার বউ নিয়ে পালাইছে, আমি ওর বউ বিয়ে করে আনছি! মতিঝিল শাপলা চত্বরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গু*লি করে ১৭ হাজার ডলার ছি*নতাই! বরগুনা কেওরাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ছাত্র-জনতা হত্যা মামলা,নারী কেলেঙ্কারি,ক্ষমতার অপব্যবহার: অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে না কেন?

শ্রীপুরে তুলার গোডাউনে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ Time View

মোঃ আশরাফুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে তুলার একটি গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার জহিরুল হক সরকারের গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সলিং মোড়ে গত ছয় মাস আগে আকলিমা খাতুন নামে একজনের জমি ভাড়ায় নিয়ে তুলার ব্যবসা করতেন জহিরুল হক সরকার।

সলিং মোড় এলাকার সাইদুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকেই ওই গোডাউনে তুলা কাটার মেশিন চলছিল। সন্ধ্যার দিকে আকস্মিক ভাবে সেখানে আগুন লাগে। পরে গোডাউনে রাখা তুলা-কাপড়ের মিশ্রণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন পরিপূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ী জহিরুল হক সরকার বলেন, আমি বাসায় ছিলাম হঠাৎ শুনি আমার গোডাউনে আগুন লেগেছে । পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তুলার মেশিন, তুলা ও কাপর মিলিয়ে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ইনস্পেকটর হুমায়ুন কবির বলেন,খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ২ ইউনিটের পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved