1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Title :
ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক!

বাউফলে হোগলা খাল থেকে সিরাজগঞ্জের ইটালী বাসিন্দার মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ২২৫ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলের হোগলা খাল থেকে আব্দুল্লাহ রবি বকস শেখ (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালি গ্রামের হোগলা খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

এসময় মরদেহের প্যান্টের পকেটে পাওয়া এনআইডি কার্ডে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার ইটালী গ্রাম ও ডাকঘর ভেওয়ামারা উল্লেখ রয়েছে। এছাড়াও তার সাথে সিরাজগঞ্জ ট্রাক এবং কার্ভাট ভ্যানের পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৮১৫) সহকারী লেখা একটি পরিচয়পত্র পাওয়া গেছে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কুম্ভুখালি হোগলা খালে যেখানে মরদেহটি ভাসছিল সেখানে ভাসার কথা না। কারণ খালটি স্রোতবিহীন ছিল। খালটির পাশ দিয়ে একটি পাকা সড়ক রয়েছে। পাশে বিদ্যুতের লাইন চলে গেছে। অদূরে একটি কালভার্টের কাছে একটি অর্ধ পোড়া শার্ট পরে আছে। ধারণা করা হচ্ছে বুধবার রাতে পরিবহনযোগে কুম্ভুখালী গ্রামে কোন ব্যক্তির মালামাল আনা হয়েছে। তখন আবদুল্লাহ রবি বকস শেখ ওই পরিবহের উপরে ছিলেন অথবা উপর থেকে কোন কিছুতে আটকে যাওয়ার পর তিনি তা দেখার জন্য পরিবহনের উপরে উঠেন। এরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তেমন বুঝা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এবং তার পকেটে পাওয়া কাগজপত্রের সূত্র ধরে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে উপজেলার ধূলিয়া ইউপির মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদী থেকে শ্যামল দাস (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ওই লাশের পকেটে থাকা পরিচয়পত্র অনুযায়ী বরিশালের কাউনিয়া এলাকায় তার বাড়ি। বাবার নাম জীবন চন্দ্র দে। ঠিক দুই দিনের মাথায় এই আবদুল্লাহ রবি বকস শেখের লাশ পাওয়া গেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved