1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Title :
একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ, ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! (পর্ব-২) নাটোরের সিংড়ায় রাজনৈতিক পরিচয় বদলে সুবিধা নেওয়ার অভিযোগ, কায়েম উদ্দিনকে ঘিরে বিতর্ক গাজীপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব: ট্রাম্পের সংবিধানবিরোধী আদেশ স্থগিত করল আদালত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৭১৯ Time View

হাকিকুল ইসলাম খোকন:

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের দায়িত্বভার নিয়ে ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিলের লক্ষ্যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। তবে তার ওই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন দেশটির এক আদালত।

বৃহস্পতিবার ,২৩ জানুয়ারি,যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক এ আদেশ দেন।

‘জন্মসূত্রে নাগরিকত্ব’ অর্থ হচ্ছে, যেই দেশটিতে জন্মাবে, সে স্বয়ংক্রিয়ভাবেই যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যাবে।

এই নীতি বদলাবেন বলে অনেক দিন ধরেই ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। ক্ষমতায় বসে সে লক্ষ্যে পদক্ষেপও নেন।
আদালত ট্রাম্পের ওই নির্বাহী আদেশ ১৪ দিনের জন্য রুখে দিয়েছেন।

ট্রাম্পের ওই নির্বাহী আদেশের পর বেশ আলোচনা-সমালোচনা হয়।

কারণ নাগরিকত্বের এই অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধানে লিপিবদ্ধ। এটি বদলাতে কংগ্রেসের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার সমর্থন লাগবে।
এরমধ্যে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২২টি অঙ্গরাজ্য এবং সান ফ্রান্সিসকো শহর ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াসহ বহু জায়গায় ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।

ওয়াশিংটন রাজ্যে শুনানির সময় সিনিয়র ডিস্ট্রিক্ট জজ জন কগেনর ট্রাম্পের আদেশ সম্পর্কে বলেন, ‘এটি একটি নির্লজ্জভাবে অসাংবিধানিক আদেশ।’
তিনি বলেন, ‘আমি চার দশকেরও বেশি সময় ধরে বেঞ্চে রয়েছি। আমি আর এমন দ্বিতীয় কোনো মামলা এর আগে পাইনি।’

যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনীর প্রথম বাক্যে ‘জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার’ নীতিটি বলবৎ হয়েছে।

সেখানে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র এবং এর আওতাধীন এলাকায় জন্ম নেওয়া বা আত্মীকৃত সব মানুষ যুক্তরাষ্ট্র এবং তারা যেই রাজ্যে বাস করে সেখানকার নাগরিক।’

এই নীতি অবৈধ অভিবাসীদের জন্য ‘বড় চুম্বক’ এবং এটি নথিপত্রহীন গর্ভবতী নারীদের সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্মদানে উৎসাহিত করে বলে ভাষ্য কট্টর অভিবাসনবিরোধীদের।

তারা টিটকারি করে একে ‘বার্থ ট্যুরিজম’ বা ‘অ্যাংকর বেবি’ নেওয়ার প্রক্রিয়া হিসেবেও অ্যাখ্যা দেয়।
সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved