1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক!

শ্রীপুরে অটোরিকশার চাপায় পরে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২১৫ Time View

মোঃ আশরাফুল ইসলাম,শ্রীপুর গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে ব্যটারি চালিত অটোরিকশার চাপায় মো. মিরাজ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।

বৃহস্পতিবার ৩০ জানুয়ারি দুপুর ১টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের টেংরা গ্ৰামের মিয়া মেম্বারের বাড়ি সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিরাজ (৭) পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্ৰামের রুহুল আমিনের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ বাড়ি মায়ের সঙ্গে একটি অটোরিকশা করে নানার বাড়ি টেংরা এলাকায় যাচ্ছিলেন মিরাজ। তাদের বহনকারী অটোরিকশাটি গন্তব্যে পৌঁছার পর সড়কের পাশেই থামিয়ে ভাড়া দিচ্ছিলেন মিরাজের মা।

 

এসময় মায়ের কাছ থেকে আকস্মিক ভাবে দৌড়ে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যেতে চায় মিরাজ। এসময় দ্রুত গতিতে আসা অন্য একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় মিরাজ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই অটোরিকশায় থাকা ৩ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রোকসানা রাহাত বলেন, ‘হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় মিরাজকে। তার মাথা ও শরীরের অন্যান্য অংশের আঘাত ছিল। নাক, কান দিয়ে রক্ত বের হয়েছিল,আমরা পুলিশকে খবর দিয়েছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved