1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Title :
ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক!

বাউফলে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৪ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে সুবিধা বঞ্চিত অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে প্রথমে কালাইয়া আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

পরে সাড়ে ১১টার দিকে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবদুল হালিম উপস্থিত হয়ে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এ কম্বল বিতরণ করেন। তিনি ইউনিয়নে ঘুরে ঘুরে ৬০০ কম্বল বিতরণ করেন বলে জানা গেছে।

কম্বল বিতরণকালে আবদুল হালিম বলেন,‘ শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও জননেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ শীতবস্ত্র কম্বল বিতরণ করছি। যদিও বিগত দিনেও আমি মানুষের জন্য কাজ করেছি। এখন মানুষের মাঝে কম্বল বিতরণ করতে পেরে ভালো লাগছে। আগামী দিনেও কালাইয়াবাসীর সুখে-দুখে পাশে থাকব।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- কালাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মাতুব্বর, বিএনপি নেতা মোঃ আকতার মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন রিয়াজ ও আশিফুর রহমান রিফাত, কালাইয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ বশার সিকদার ও মোঃ বদরুল হাসান শুভ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved