1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Title :
ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক!

ভয়াবহ অগ্নিকান্ডে ২৩টি বসতঘর পুড়ে ছাই, সর্বশান্ত হয়ে পথে পরিবারগুলো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২৬ Time View

এম জাফরান হারুন::

ভয়াবহ অগ্নিকান্ডে পটুয়াখালী পৌরশহরের চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে টিনসেডের ২৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় মোতাহার আকন, মোস্তফা আকন, হারুন আকন, মনির আকন, উজ্জ্বল শীল, লিলি বেগম, আবুল, রাসেল, হুমায়ুন, জসিম, আকলিমা, রিয়াজ আকন, পারভীন, কহিনুর বেগম, লুৎফা বেগম, মাকসুদ, খলিল খান, জাফর খান, মরিয়ম, শ্যামল, সন্ধ্যা, রিনা রানী, সুজনসহ ২৩টি বসতঘর ও চায়ের দোকান সম্পূর্নভাবে ভস্মিভূত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগীতায় সদর ফায়ার সার্ভিস ও নদী ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পটুয়াখালী স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, ১ টা ৪০ মিনিট এর সময় খবর পেয়ে দুটি স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। ৩ টা ৩০ মিনিট এর সময় সম্পূর্নভাবে আগুন নেভানো হয়। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ সঠিকভাবে তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

উক্ত ২৩ টি পরিবার আগুনে সর্বশান্ত হয়ে পথে বসেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের কান্নায় এলাকায় বাতাস ভারি হচ্ছে। প্রশাসন ও পৌরসভার কর্তৃৃপক্ষরা ঘটনাস্থলে পৌছে ক্ষয়ক্ষতির নিরূপন করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved