1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

কলাপাড়ার স্বাস্থ্য প্রশাসক ডাঃ লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪৯ Time View

আরিফ সিকদার:

“ডা: লেলিন হটাও, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাচাও” এমন দাবী নিয়ে পটুয়াখালীর কলাপাড়া মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ছাত্রনেতা মাহবুবুল আলম নাইম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল বরিশাল মহানগর সিনিয়র যুগ্ম সদস্য সচিব এইচ এম মোস্তাফিজুর রহমান রাফি, স্থপতি ইয়াকুব খান, ভুক্তভোগী খোকন হাওলাদার, ছাত্র প্রতিনিধি আল ইমরান, মাশরাফি কামাল শাফি প্রমুখ।

বক্তারা বলেন, ১৪ বছর ধরে কলাপাড়া হাসপাতালে চাকরি করা চিকিৎসক ডাঃ জে এইচ খান লেলিন এটিকে তার নিজস্ব ব্যবসা কেন্দ্রে পরিনত করেছেন। একাধিক ল্যাব করেছেন। ব্যক্তিগত হাসপাতাল করেছেন। তার নেতৃত্বে মারামারিতে জখম হওয়া একই রোগীকে দুই ধরনের সনদ দেওয়া হয়। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। তার ভূল চিকিৎসায় বেশ কয়েকজন রোগী প্রান হারিয়েছে। আংগহানিসহ শারীরক যন্ত্রনা পোহাতে হচ্ছে অনেক রোগীকে। নানাভাবে বিতর্কিত এই চিকিৎসককে পদোন্নতি দিয়ে একই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে জে এইচ খান লেলিনের অপসারণের দাবি জানান। অন্যথায় কলাপাড়া অচল করে দেওয়ার হুমকি দেন। মানববন্ধন সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এবিষয়ে কথা বলার জন্য হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে গিয়ে পাওয়া যায়নি ডা: লেলিনকে। একাধিকবার মুঠোফোনে কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved