1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Title :
আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি!

বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৯৪ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল- ২০২৫ ইং অনুষ্ঠানের মধ্যদিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার আয়োজনে সারাদিন ব্যাপি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি ও পটুয়াখালী-২ আসন বাউফলের এমপি প্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা মোঃ নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মিজানুর রহমান খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাওলাদার মোঃ সেলিম মিয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি এইচএম আবদুল হাকিম, বাংলাদেশ মুজাহিদ কমিটি বাউফল সদর উপজেলা শাখার মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, ওলামা মশায়েখ আইম্মা পরিষদ বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আবুল বাশার, ইসলামী শ্রমিক আন্দোলন বাউফল উপজেলা শাখার সভাপতি প্রভাষক মোঃ আনসার উদ্দিন টিপু, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি এইচএম নুরুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি এমদাদুল্লাহ আল হাদী প্রমূখ।

পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার ২০২৫-২০২৬ ইং সেশনের নব গঠিত কমিটি ঘোষণা করা হয়।

তাতে নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ নজরুল ইসলাম সিকদার, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ ফিরোজ আলম, সহ-সভাপতি মাওলানা এনামুল হক কবির, সহ-সভাপতি মাওলানা মুফতি মোশাররফ হোসেন, সেক্রেটারি খন্দকার মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা জাকির হোসেন জিহাদি, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইমাম হোসেন।

আর উপদেষ্টা হিসেবে আলহাজ্ব মাওলানা মোঃ মুজিবুর রহমান (পীর সাহেব কালিশুরী) ও আলহাজ্ব অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল কাদের (কালিশুরী)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved