1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

কালাপাড়া আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট নির্মানে ভূমি অধিগ্রহনে বাড়ি-ঘর হারানো পরিবারের পুর্নবাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৯২ Time View

আরিফ সিকদার কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃক জমি অধিগ্রহনে বাড়ি-ঘর হারানো পরিবারের পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের আশুগঞ্জ পুর্নবাসন প্রকল্পের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য খবির মোল্লা, মামুন মৃধা, গাজী হাজিফুর রহমান পিন্টু, সীমা বেগম ও হুমায়ুন মোল্লা। শেষে বিক্ষোভ মিছিলটি ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বক্তারা বলেন, ২০১৫ প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী ভূমি যাচাই বাছাই করে ২০২০ সালে ক্ষতিগ্রস্থ পরিবারের অজান্তে জমি অধিগ্রহনের নোটিশ প্রদান করা হয়। ২০২১ সালে সরকার প্রকল্প বাতিল করলেও ক্ষতিগ্রস্থ পরিবারদের প্রশাসনের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে ১৭৫ পরিবারকে উচ্ছেদ করা হলে তখন থেকেই তারা রাস্তার পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন। তাই ক্ষতিগ্রস্থরা দ্রুততম সময়ে নবনির্মিত আবাসনে পুর্নবাসনের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved