1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Title :
নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ

কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণ লুট 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২১৬ Time View

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চাতৈলভিটি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে  প্রতিপক্ষের হামলায় ২ জনকে  পিটিয়ে জখম ও স্বর্ণের চেইন সহ নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৮ ই মার্চ) দুপুরে মো মোখলেছুর রহমান বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাতৈলভিটি এলাকার মৃত হাজী রহমত আলীর ছেলে মোখলেছুর রহমানে  সঙ্গে একই এলাকার মৃত : আব্দুল হামিদের ছেলে  আমির হোসেন গং এর সাথে জমি সংক্রান্ত বিরোধ কয়েক বছর ধরে। তারই ধরাবাহিকতায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমির হোসেন, উদয় হোসেন, জয় হোসেন  তার লোকজন নিয়ে মোখলেছুর রহমানের বাড়িতে অনাধিকার প্রবেশ করে রাম দা, চাপাটি, ছুরি, লাঠি লোহার রড় নিয়ে  বড় ভাই  মোস্তফা কামালের ঘরে প্রবেশ করে টিনের ঘর ভাঙচুর করে প্রায় ২৫.০০০ হাজার টাকা ক্ষতি করে। আমব ও আমার ভাই মোস্তফা বাধা দিলে আমাদের দুই ভাইকে এলো পাথারী ভাবে কিল ঘুষি মারিয়া জখম করে।আমার স্ত্রী বিনা আক্তার এর গলায়  ১ ভরি সোনার চেইন টান দিয়ে নিয়ে যায়। বিবাদী জয় হোসেন সুকেজের ড্রয়ার থেকে জমি বিক্রির তিন লক্ষ টাকা জোড় পূর্বক নিয়ে যায়। আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা করায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)রিয়াদ  মাহমুদ জানান, এই ঘটনার বিষয়ে  একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved