1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Title :
ডোমারে সরকারি ম্যাপে রাস্তা থাকলেও বাস্তবে নেই, দুর্ভোগে কয়েক হাজার মানুষ ডাকাত দলের সক্রিয় সদস্যের ২ জনকে আটক করেছে শাহআলী থানা! কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি বরগুনায় নদীর তীরে অজ্ঞাত লাশ,শনাক্ত হয়নি পরিচয়! ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে !

চীনের অর্থায়নে উপহারের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নীলফামারীতে স্থান পরিদর্শন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক

চীনের অর্থায়নে উপহারের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নীলফামারীতে স্থান পরিদর্শন
করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ। এ সময় নীলফামারীতেই চীনের তৈরি হাসপাতাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার সকালে নীলফামারী সদর উপজেলার টেক্সটাইল মিল সংলগ্ন মাঠ পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ বলেন, ‘উপদেষ্টাদের কথা অনুযায়ী রংপুরের আশপাশে আমরা রংপুর যে জায়গাটি পরিদর্শন করেছিলাম সেটি মোটেও সন্তোষজনক না। এর পরেই নীলফামারী জেলা প্রশাসক অতিদ্রুতই এই জায়গার রিপোর্ট আমাদেরকে পাঠান। আমরা এই জায়গা পরিদর্শন করলাম এবং এই জায়গার সার্বিক দিক বিবেচনা করে আমরা অনেকটা পজেটিভ স্থানে আছি। কারণ জেলা প্রশাসকের প্রস্তাবিত জায়গাটি নিয়ে এখন পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেনি। ফেসবুকে যা লেখালেখি চলতেছে এসব নিয়া চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চীন সরকারের প্রস্তাবিত একহাজার শয্যার হাসপাতাল নীলফামারীতেই হবে এবং এই স্থানেই হবে।’

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, ‘ভৌগোলিক ও যোগাযোগ দিক বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম পছন্দের জায়গা এটি, অস্বীকার করার কোনো উপায় নেই। উপদেষ্টা আমাদেরকে জানিয়েছিলেন ১০ থেকে ১২ একর জায়গায় কথা কিন্তু আমরা এখানে এসে দেখলাম এখানে ২০ থেকে ২৫ একর জায়গা রয়েছে। অতএব আমরা এখানে আরও সুন্দরভাবে আমাদের কাজ পরিচালনা করতে পারব।’

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, ‘নিরাপত্তার দিক থেকে আমরা জানি যে উত্তর বঙ্গের মানুষ আচার-আচরণের দিক থেকে ভালো এবং পাশেই বিমানবন্দর রয়েছে এবং সড়ক পথেও যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, সব দিক থেকেই যদি আমি বিবেচনা করে বলি, তাহলে এটি আমাদের প্রথম পছন্দ।’

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিভিল সার্জন আব্দুর রাজ্জাক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জেলা শাখার সভাপতি আ.খ.ম আলমগীর হোসেনসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved