1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Title :
আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম

পিবিআই এর সহযোগিতায় বাক-প্রতিবন্ধী ফিরল পরিবারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহে ০৬ দিন ধরে নিখোঁজ সংগ্রাম(ছদ্মনাম)(২১) নামে বাকপ্রতিবন্ধী যুবককে অভিযোগপ্রাপ্তীর মাত্র ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পিবিআই ময়মনসিংহ জেলা। গতকাল বগুড়ার সান্তাহার রেল স্টেশন থেকে তাকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করা হয়। ভিকটিম সংগ্রামের(ছদ্মনাম) বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানায়।

জিডির বর্ণনা মতে গত ২৬ এপ্রিল ভিকটিম বাক প্রতিবন্ধী সংগ্রাম ময়মনসিংহের কালীবাড়ি এলাকায় তার খালার বাড়ি থেকে নেত্রকোণায় নিজ বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে যায়। পরবর্তীতে সে আর বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন সংগ্রামের মোবাইলে ফোন করলে তা বন্ধ পায়। ভিকটিম সংগ্রাম বাকপ্রতিবন্ধী হলেও তার সামান্য অক্ষর জ্ঞান ছিলো এবং স্মার্ট ফোন ব্যবহার করতে পারতো। এরপর সংগ্রামের বাবা আশেপাশে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করে না পেয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানায় তার ছেলের নিখোঁজ সংক্রান্তে সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ হওয়ার ০৫ দিন পরও ভিকটিম সংগ্রামের কোন সন্ধান না পেলে তারা বিষয়টি পিবিআই ময়মনসিংহকে জানায়।

অ্যাডিশনাল আইজিপি, পিবিআই জনাব মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে পিবিআই, ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার এর সার্বিক সহযোগিতায় পিবিআই ময়মনসিংহের আভিযানিক টিম উদ্ধার অভিযান শুরু করে। পিবিআই টিম তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজের মোবাইলের সন্ধান পায় নওগাঁ জেলার জগদ্দল এলাকায়। সেই সূত্র ধরে ভিকটিম বাকপ্রতিবন্ধী সংগ্রামকে রবিবার (৫মে) রাত ৯টায় বগুড়ার সান্তাহার রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়।

পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, দিশেহারা হয়ে ঢাকা থেকে সে উত্তরবঙ্গগামী ট্রেনে উঠে বগুড়া জেলার সান্তাহার রেল স্টেশনে গিয়ে নামে। ক্ষুধার তাড়নায় সে খুবই স্বল্পমূল্যে তার কাছে থাকা মোবাইলটি সান্তাহার রেল স্টেশনে জনৈক আলামিনের কাছে বিক্রি করে দেয়। এরপর থেকে সে সান্তাহার রেল স্টেশনেই ভবঘুরে হিসাবে অবস্থান করতে থাকে। পিবিআইয়ের চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনের ক্রেতা আলামিনকে শনাক্তের মাধ্যমে ভিকটিমকে খুজে পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved