1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Title :
নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ

রাজনীতিতে শত্রু চিহ্নিত করতে পারাটা জরুরী  -আলতাফ হোসেন চৌধুরী 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৪১ Time View

আমতলী( বরগুনা) প্রতিনিধি:

রাজনীতিতে শত্রু চিহ্নিত করতে পারাটা জরুরী বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। 

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ আমতলী-তালতলী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রীম কোর্ট শাখার সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। 

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশের অভ্যন্তরে ষড়যন্ত্র থেমে নাই। সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ভবিষ্যতে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করারও অনুরোধ করেন তিনি। 

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ কবির হোসেন তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, বরগুনা-২ আসনের সাবেক এমপি নুরুল ইসলাম মনি, বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved