1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রতিবাদ সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩২৭ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী, কিশোর গ্যাং ও আওয়ামী পরিবারের সন্তানদের পদপদবী দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এক কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ শাখার ছাত্রদল নেতা মোঃ কাওসার হোসেন।

লিখিত বক্তব্যের আলোকে তিনি বলেন, চিহ্নিত ছাত্রলীগ ও কিশোর গ্যাং এর সদস্য নাইম মৃধা তাকে করা হয়েছে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি। সাজিদ হাসান নিহাদ যিনি ছিলেন পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তাকে করা হয়েছে সিনিয়র সহ-সভাপতি। উজ্জ্বল হোসেন যিনি চিহ্নিত ছাত্রলীগ ও কিশোর গ্যাং তাকে করা হয়েছে সহ-সভাপতি। জিসান মাহমুদ যিনি চিহ্নিত ছাত্রলীগ ও কিশোর গ্যাং তাকে করা হয়েছে সাধারণ সম্পাদক। সাফিন আহমেদ যিনি কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তাকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক।

আরও বলেন, জিসান মাহমুদ ও উজ্জ্বল তাদের নামে কিশোর গ্যাং এর মামলাও রয়েছে যাহার যথাযথ প্রমানও রয়েছে।

এসময় লিখিত বক্তব্য পাঠকারী মোঃ কাওসার হোসেনের সাথে আরও উপস্থিত ছিলেন কলেজ শাখার ছাত্রদল নেতা আনিচুর রহমান, রোবায়েদ হোসেন, মিথিলা আক্তার ও রবিউল হুসাইন সহ আরও অনেক ছাত্রদল নেতা। তারা বলেন, আমরা জাতীয়বাদী ছাত্রদলের কর্মী হিসেবে এই আওয়ামী পন্থী কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই কমিটিতে যে সকল ছাত্রলীগের সদস্য আছে আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে এই কমিটি দ্রুত বিলুপ্ত ঘোষণা করে চিহ্নিত ছাত্রলীগ ও কিশোর গ্যাং এর সদস্য ও এদের মদদদাতাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। সাথে সাথে যারা বিগত খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জরিত ছিল তাদেরকে উপযুক্ত পদ দেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved