1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Title :
আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম

রংপুরে অত্যাধুনিক ক্যাথল্যাব হার্ট সেন্টার উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৭৮ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত ‘হার্ট সেন্টার’ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

রংপুর গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক নাজমুল আহসান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোঃ আবদুল ওয়াদুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা শরিফুল ইসলাম, রংপুর উপ- পরিচালক স্বাস্থ্য ডা ওয়াজেদ আলী, রংপুর গ্রুপের উপ ব্যবস্হাপনা পরিচালক আশরাফুল আলম আল আমীনসহ রংপুর কমিনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, উপ পরিচালক,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ  হৃদরোগ বিভাগের অধ্যাপক, ও অন্যান্য চিকিৎসকবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার।

ডা.আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন,আমাদের দেশে ৫২ বছর বয়সে হার্টের রোগের স্বীকার হই।পাশের দেশগুলো ১০ বছর পর হার্ট এটাক হয়। এটার কারণ খাদ্যর ভেজাল। তাই আগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সচেতনতা বাড়াতে হবে। বর্তমানে ১৩৭তম সেন্টার উদ্বোধোন হলো। তার মধ্যে ৫৬ টা ঢাকায় বলে জানান তিনি। ভাসকুলার সেন্টার, নিউরোলজিকাল বিভাগ করার তাগিদ দেন তিনি।

রংপুর গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক বলেন,রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে টেলিমেডিসিন সেবা শুরু করেছি।পাশাপাশি মা ও শিশু ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বাড়িতে বাড়িতে গিয়ে গর্ভবতী মায়েদের ফ্রী চিকিৎসা সেবা দেওয়া হয়। সেই সাথে হার্টের চিকিৎসার বিষয়ে গবেষণা সেন্টার চালু করার ও ঘোষণা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved