1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Title :
আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম

শ্রীপুরে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৪১ Time View

মো: আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ির চালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আকরাম হোসেন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরির পাশাপাশি মৌসুমি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।স্থানীয়রা জানান, আকরাম ডোমবাড়ির চালা গ্রামের জাকারিয়ার তিনটি তালগাছ কিনে শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে তাল পাড়তে যান। গাছে ওঠার পর হঠাৎ পাশেই থাকা হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে পড়েন তিনি।পরে বন্ধুদের সহযোগিতায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জৈনাবাজার আনোয়ারা মর্ডান হাসপাতালে নেন।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বন্ধু অলি ও হাসিব জানান, দুপুরে গাছে উঠে তাল পাড়ার প্রস্তুতি নেন আকরাম। এ সময় গাছের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে পড়েন তিনি। পরে আমরা ফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে আসি। পরে তাকে উদ্ধার করে জৈনাবাজার আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, এ বিষয়টি এখনো জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved