1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) জনসংযোগ ও পথসভা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৩৮ Time View

তপন দাস, নীলফামারী:

নীলফামারীর ছয়টি উপজেলার ন্যায় জলঢাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে বিচার, সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে ২০২৫) জলঢাকা উপজেলার জিরোপয়েন্ট মোড়ে অনুষ্ঠিত এক পথসভায় সারজিস আলম বলেন, “খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের ওপর মায়ের বুক খালি করেছে। ওই খুনির বিচার বাংলাদেশে হওয়া উচিত। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার যেন দায়িত্ব হস্তান্তরের চিন্তা না করে।” তিনি আরও বলেন, “বর্তমান সরকার কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছে এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমেই তারা সরকারের অংশ হয়েছে।” নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, “শুধু দ্রুত নির্বাচন নয়, প্রয়োজন সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন। এজন্য বিচার ও সংস্কারসহ সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে তবেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।” এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিওনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মাধ্যমে এনসিপি জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং বিচার ও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরতে চেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved