1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Title :
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল শো ডাউন! ২০১৭ সালের স্মৃতির পাতা অমলিন – ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শামীম দুর্নীতির কলঙ্ক মুছেছি, এবার ঋণখেলাপিমুক্ত করব দেশ: প্রধানমন্ত্রী নিজের অস্তিত্ব জাগান দিচ্ছেন পরিমনি! রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি জালিয়াতি করে শিক্ষকতার অভিযোগে বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা  ছাত্রীদের ওয়াস রুমে ভিডিও ধারণ করে সমালোচিত শিক্ষক বহাল তবিয়তে, শাস্তি হয়নি এক বছরেও,নতুন করে ছাত্রী হেনস্তার অভিযোগ বরগুনার তালতলীতে ভেসে এলো মাজারি আকারের মৃত্যু তিমি! চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ছাত্রনেতা আমানউল্লাহ আমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বরগুনাবাসী

কাঠালিয়ায় পর্যটককে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৪৪ Time View

মোঃ আল আমিন, কাঠালিয়া:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছৈলার চর পর্যটন কেন্দ্রে এক পর্যটককে শিশু সন্তানের সামনে কেন্দ্রেীয় ছাত্রলীগ নেতা ও তার দলবল নিয়ে মারধর করার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।
আজ বুধবার ছৈলার চর পর্যটন কেন্দ্রের ডিসি লেকের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মারধরের শিকার পরিবারের সদস্যরা সহ এলাকাবাসী অংশগ্রহন করেন।
উল্লেখ্য যে, গত ৬ জুন বিকেলে আবু হাসান নামে এক পর্যটক তার দুই শিশু সন্তানকে নিয়ে ছৈলার চরে ঘুরতে যান। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. অলিউল্লাহ আহাদ ও তার ভাগিনা সায়েম এর নেতৃত্বে ১০/১২ জনের একটি দল আবু হাসানের উপর হামলা চালায়। হামলাকারীরা আবু হাসানের সাথে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। একই সন্ত্রাসীরা আবু হাসানের বড় হায়দার আলীকে মারধর করে। হয়দার বর্তমান উপজেলার আমুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মানববন্ধনে বক্তারা দ্রæত তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার এবং পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী আবু হাসান, তার বড় বোন মাহমুদা বেগম, শিশু সন্তান আদিবা ও রুবায়েত সারাপ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম মোল্লা, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. পান্না মিয়া, সমাজসেবিকা মনোয়ারা বেগম, সমাজকর্মী হাবিব মিয়া, মিলন হাওলাদার, মহিবুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved