1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

২৪২ যাত্রী নিয়ে উড়তে না উড়তেই ভারতের বিমান বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৫৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই১৭১ নম্বরের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে। সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর গুজরাটের মেঘানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার সিরিজের ওই বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম লাইভমিন্ট।

দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে এনডিটিভি।

আর ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ এক্স-এ এক পোস্টে জানিয়েছে, আহমেদাবাদ থেকে উড্ডয়নের ঠিক কয়েক সেকেন্ড পরই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিট ৫১ সেকেন্ডে বিমানটি সর্বশেষ সংকেত পাঠায়, এরপর আর কোনো সংকেত পাওয়া যায়নি।

বিমানটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের। রেজিস্ট্রেশন নম্বর ছিল ভিটি-এএনবি। ২০১৪ সালে বিমানটি এয়ার ইন্ডিয়ার বহরে যুক্ত হয়।

ফ্লাইটরাডার২৪ আরও জানায়, তাদের তথ্য মোতাবেক বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রায় ৬২৫ ফুট উচ্চতায় ওঠে, এরপরই নিচের দিকে নামতে শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved