1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Title :
আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম

“আমাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে- বিএনপি নেতা হুমায়ুন কবির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৮৪২ Time View

এম জাফরান হারুন::

“আমাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আমার বিরুদ্ধে কোন অভিযোগই জেলা কমিটি প্রমাণ করতে পারেনি বলে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বাউফল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ হুমায়ূন কবির।

হুমায়ুন কবির সাক্ষাৎকারে আরও বলেন, “৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমি যেখানে অপ্রীতিকর কোন ঘটনার খবর পেয়েছি, সেখানেই ছুটে গেছি। অথচ আমাকে অপ্রীতিকর ঘটনার সাথে জড়িয়ে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মূলত আমি বিএনপিতে থাকলে কিছু চিহ্নিত নেতার সমস্যা হয়, এ কারণে পরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

জানা যায়, গত ১০ই আগস্ট পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেন। ১০ মাসের বেশি সময় ধরে তিনি পদবিহীন দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বাউফলে পৌর বিএনপির অব্যাহতিকৃত সভাপতি হুমায়ুন কবিরকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছেন বিএনপি। তারা হুমায়ুন কবিরকে বিএনপির দুঃসময়ের কাণ্ডারি উল্লেখ করে হুমায়ুন কবির কে পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

তারা বলেন, “হুমায়ন কবির পতিত আওয়ামী লীগ সরকারের ১৭ বছর রাজপথের লড়াকু সৈনিক ছিলেন। পৌর শহরে হাসিনা বিরোধী সকল আন্দোলন তার নেতৃত্বে হয়েছে। তিনি বিএনপি করার অপরাধে কয়েক ডজন মামলার আসামি হয়েছেন। নির্যাতিত হয়েছেন, কারাভোগ করেছেন। দলের সুসময়ে তাকে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আমরা তার অব্যাহতিপত্র প্রত্যাহারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved