1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

‘জামাত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’- স্লোগানে উত্তাল বাউফল বিএনপি 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৬২ Time View

এম জাফরান হারুন::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মিথ্যাচার বক্তব্য ও ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করতে সারাদেশের ন্যায় পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দু’গ্রুপের পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে প্রথমে কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন গ্রুপের উপজেলা বিএনপির আহবায়ক মো: জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের নেতৃত্যে বিক্ষোভ মিছিলটি দালাল মার্কেট থেকে উপজেলা পরিষদ গেটের সামনে দিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে পাবলিক মাঠে আ.স.ম ফিরোজ মুক্ত মঞ্চে প্রতিবাদী সভা করে তাদের কার্যক্রম শেষ করেন। 

এদিকে পরপরই বিএনপি’র সাবেক এমপি শহিদুল আলম তালুকদার গ্রুপের পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজি গিয়াস উদ্দিনের নেতৃত্বে বাউফল পৌর শহরের এমপির ব্রিজ থেকে বিক্ষোভ মিছিলটি গোলাবাড়ি হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমপি ব্রিজ সংলগ্ন এমপি শহিদুল আলম তালুকদারের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। 

এসময় বিএনপির দু’গ্রুপে বিক্ষোভকারীরা একই স্লোগানে বলেন, “ষড়যন্ত্রকারীদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জামাত শিবির রাজাকার মিলে মিশে একাকার, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাউফল পৌরশহর। বক্তব্যরা এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে সব সময় সাংগঠনিক প্রস্তুতি রাখার আহবান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved