1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Title :
আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম

রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতীকি গায়েবানা জানাযা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩২২ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

রংপুর নগরীর অন্যতম ব্যস্ত সড়ক জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় রয়েছে। গর্ত, ভাঙাচোরা আর পানি জমে এই সড়কে চলাচল হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও রংপুর সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নেয়নি।
সড়কের এমন অবস্থা আর সিটি কর্পোরেশনের নিস্ক্রিয়তার প্রতিবাদে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। 
রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাতমাথা রেলগেট সংলগ্ন মরিয়ম চক্ষু হাসপাতালের পাশে আয়োজন করা হয় রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাযা।
এই অভিনব কর্মসূচিতে অংশ নেন সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানভীর ইসলাম, নাঈম হক, মাহিমসহ আরও অনেকে। গায়েবানা জানাজা পরিচালনা করেন মাদ্রাসাছাত্র রাহুল ইসলাম। কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণই ছিল বেশি।
এ বিষয়ে মুহাম্মদ রাজিমুজ্জামান হৃদয় বলেন, দিনের পর দিন সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত প্রায় ৫ কি.মি সড়কের ভয়ংকর রকমের বেহাল দশা যেন দেখার কেউ নাই। এই সড়কের দায়িত্ব রংপুর সিটি কর্পোরেশনের। কিন্তু সড়কের ভয়াবহ বেহাল দশায় তাদের ভ্রুক্ষেপ নেই। এজন্য সাতমাথাবাসী মনে করে, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মারা গেছে। তাই প্রতিবাদ স্বরুপ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাযার আয়োজন করা হয়েছে। 
তিনি আরও জানান, এর আগেও নানা উপায়ে চেষ্টা করেছি সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করতে। কিন্তু তারা শুধু আশ্বাস দিয়েছে কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved