1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Title :
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল শো ডাউন! ২০১৭ সালের স্মৃতির পাতা অমলিন – ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শামীম দুর্নীতির কলঙ্ক মুছেছি, এবার ঋণখেলাপিমুক্ত করব দেশ: প্রধানমন্ত্রী নিজের অস্তিত্ব জাগান দিচ্ছেন পরিমনি! রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি জালিয়াতি করে শিক্ষকতার অভিযোগে বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা  ছাত্রীদের ওয়াস রুমে ভিডিও ধারণ করে সমালোচিত শিক্ষক বহাল তবিয়তে, শাস্তি হয়নি এক বছরেও,নতুন করে ছাত্রী হেনস্তার অভিযোগ বরগুনার তালতলীতে ভেসে এলো মাজারি আকারের মৃত্যু তিমি! চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ছাত্রনেতা আমানউল্লাহ আমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বরগুনাবাসী

পাইকগাছা-কয়রা সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩১১ Time View

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-

১৮ মাইল থেকে খুলনার পাইকগাছা-কয়রার খানা খন্দে ভরা অবহেলিত মেইন সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন ও বৃক্ষ রোপন কর্মসূচী শনিবার নাগরিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কপিলমুনিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি খুলনা-৬ (কয়রা-পাইকগাছার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।বৃক্ষ রোপন শেষে ১৮ মাইল থেকে পাইকগাছা-কয়রার মেইন সড়ক মেরামতের দাবিতে নাগরিক ফোরাম পাইকগাছা কয়রার ব্যানারে মুছির পুকুর সংলগ্ন মেইন সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে শেখ সাদেকুজ্জামানের সভাপতিত্বে ও এডভোকেট সরোয়ার মাহবুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ূন কবির, শ্রমিক দল নেতা মাওলানা নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন,হাবিবুর রহমান হাবিব, সেচ্ছাসেবক দলের পাইকগাছা থানার সদস্য জি এম ফারুক হোসেন, ইউনিয়ন কৃষক দলের সদস্য হাবিল,শান্ত,আমানুর সহ গন্যমান্য ব্যক্তিবর্গগণ।মানববন্ধনে প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন, বাক সরলীকরণের নামে পাইকগাছা-কয়রা মেইন সড়কের যে বেহাল দশা হয়েছে,তা দ্রুত সংস্কার করা প্রয়োজন।আর দ্রুত সময়ের মধ্যে সংস্কার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ার কথাও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved