1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Title :
নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

সাবেক সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু আর নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯৩০ Time View

নেত্রকোনা প্রতিনিধি, আল আমিন

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু পিন্টু আর নেই করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানী ঢাকার নিকুঞ্জে নিজ বাসভবনে শারীরিক অসুস্থতার কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

মরহুমের ভাগ্নে প্রবালের ফেইসবুক আইডি থেকে জানা গেছে, তাঁর জানাজার নামাজের সময়সূচি । প্রথম জানাজা: মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজ মাঠে । দ্বিতীয় জানাজা: একই দিন দুপুর ২:১৫টায়, কেন্দুয়া পৌরসভার কেন্দুয়া সরকারি হাই স্কুল মাঠে । তৃতীয় জানাজা: মরহুমের নিজ গ্রাম কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামে, বাদ আছর । এরপর পারিবারিক কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে সমাধিস্থ করা হবে । ইতোমধ্যে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, একাধিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।

মরহুমের ভাগ্নে তন্ময় ইউসুফ মুঠোফোনে জানান, মৃত্যুর এক্সাক্ট টাইমটা আসলে জানি না । কারণ উনি (মামা) বাসায় একাই থাকতেন বলা যায় । তবে সকাল দিকে আমরা জানতে পারি । তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবত মামা শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন ।

উল্লেখ্য স্থানীয়ভাবে তিনি যথেষ্ট জনপ্রিয় ও ভালো মানুষ ছিলেন- এমন তথ্যই ওঠে এসেছে জনপদের নানা বয়সী মানুষের মুখ থেকে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved